সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১৭৫. অধ্যায়ঃ

যে ব্যক্তি রাতে নিজের পরিজনকে (ইবাদাতের জন্যে) ঘুম থেকে জাগায়।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، عَنِ الأَغَرِّ، عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي، هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا اسْتَيْقَظَ الرَّجُلُ مِنَ اللَّيْلِ وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّيَا رَكْعَتَيْنِ كُتِبَا مِنَ الذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ ‏"‏ ‏.

বর্ণনাকারী আবু সাঈদ ও আবূ হুরায়রা (রাঃ)

নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে নিজ স্ত্রীকেও ঘুম থেকে জাগ্রত করে উভয়ে দুই রাকাত (নফল) সালাত পড়ে, তাদের উভয়কে আল্লাহর পর্যাপ্ত যিকরকারী পুরুষ ও পর্যাপ্ত যিকরকারী স্ত্রীলোকদের তালিকাভুক্ত করা হয়।

[১৩৩৫] আবূ দাঊদ ১৩০৯, ১৪৫১। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ১২৩৮, সহীহ আবী দাউদ ১১৮২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18