সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১৭২. অধ্যায়ঃ

রাতের ও দিনের সালাত দু’ রাকআত করে।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي سُفْيَانَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ فِي كُلِّ رَكْعَتَيْنِ تَسْلِيمَةٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ সাঈদ (রাঃ)

নবী (ﷺ) বলেন, প্রতি দুই রাকাত অন্তর একবার সালাম ফিরাবে।

নাই তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: জামি সগীর ৪০১৭, ৫২৬৬ যঈফ, নাসায়ী ১৭১৯ সহীহ, যঈফা ৪০২৩, সহীহা ২৩৭, যাসাজিলাত ইলমিয়া যঈফ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন ফুদায়ল সম্পর্কে ইবনু মাঈন তাকে সিকাহ বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি শিয়া মতাবলম্বী। ২. আবু সুফইয়ান তারীফ আস-সা'দী সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার থেকে হাদিস গ্রহণযোগ্য নয়। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18