সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১৭১. অধ্যায়ঃ
রাতে সালাত দু’ রাকাত করে পড়বে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي بِاللَّيْلِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ .
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
নবী (ﷺ) রাতের (তাহাজ্জুদ) সালাত দুই রাকাত দুই রাকাত করে পড়তেন।
[১৩২১] মুসলিম ২৫৬, আবূ দাঊদ ৫৮, ইবনু মাজাহ ২৮৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী সুফইয়ান বিন ওয়াকী সম্পর্কে ইমাম বুখারী মন্তব্য করেছেন। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ নন। ইবনু হিব্বান বলেন, তিনি সত্যবাদী।