সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১৬৯. অধ্যায়ঃ
দু’ ঈদের দিন গোসল করা।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ تَمِيمٍ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الأَضْحَى .
বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন।
তাহকীক আলবানী : দইফ জিদ্দান।[১৩১৫] যঈফ জিদ্দান। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৪৬। উক্ত হাদিসের রাবী ১. জুবারাহ ইবনুল মুগাল্লিস সম্পর্কে মুসলিম বিন কায়স বলেন, ইনশাআল্লাহ্ (আল্লাহ্ চায়তো) তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যুক ও হাদিস বানিয়ে বর্ণনা করেন। ইমাম বুখারী বলেন, তিনি মুদতারাব ভাবে হাদিস বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার একাধিক মুনকার হাদিস রয়েছে। ২. হাজ্জাজ বিন তামীম সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও আল আযদী তাকে দুর্বল বলেছেন। আল উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ নন।