সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১৬৬. অধ্যায়ঃ

একই দিনে দু’ ঈদ একত্র হলে

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ إِيَاسِ بْنِ أَبِي رَمْلَةَ الشَّامِيِّ، قَالَ سَمِعْتُ رَجُلاً، سَأَلَ زَيْدَ بْنَ أَرْقَمَ هَلْ شَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عِيدَيْنِ فِي يَوْمٍ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ فَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ صَلَّى الْعِيدَ ثُمَّ رَخَّصَ فِي الْجُمُعَةِ ثُمَّ قَالَ ‏ "‏ مَنْ شَاءَ أَنْ يُصَلِّيَ فَلْيُصَلِّ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইয়াস বিন আবূ রামলা আশ-শামী (মাজহুল বা অপরিচিত)

তিনি বলেন, আমি এক ব্যক্তিকে যায়দ বিন আরকাম (রাঃ) এর নিকট জিজ্ঞেস করতে শুনেছি: একই দিনে দু’ ঈদে আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে উপস্থিত ছিলেন? তিনি বললেন, হ্যাঁ। সে বললো, তিনি কিভাবে কী করতেন? যায়দ (রাঃ) বলেন, তিনি ঈদের সালাত পড়ার পর জুমার সালাতের ব্যাপারে অবকাশ দিতেন। অতঃপর যার ইচ্ছে হত সে জুমার সালাত আদায় করতো।

[১৩১০] নাসায়ী ১৫৯১, আবূ দাঊদ ১০৭০, আহমাদ ১৮৮৩১, দারিমী ১৬১২। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৯৮১। উক্ত হাদিসের রাবী ইয়াস বিন আবু রামালা আশ-শামী সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও ইমাম যাহাবী ও ইবনুল কাত্তান বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18