সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১৬১. অধ্যায়ঃ

পদব্রজে ঈদগাহে যাওয়া।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ الْعُمَرِيُّ، عَنْ أَبِيهِ، وَعُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَخْرُجُ إِلَى الْعِيدِ مَاشِيًا وَيَرْجِعُ مَاشِيًا ‏.‏

বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পদব্রজেই ঈদগাহে যেতেন এবং পদব্রজেই ফিরে আসতেন।

হাসান। উক্ত হাদিসের রাবী আব্দুর রহমান বিন আবদুল্লাহ আল উমারী সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি একাধিক মুনকার হাদিস বর্ণনা করেছেন, তিনি মিথ্যুক। ইমাম বুখারী তার ব্যপারে চুপ থেকেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মিথ্যুক তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18