সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১৪৫. অধ্যায়ঃ
ফজরের সলাতে দুআ’ কুনুত পড়া প্রসঙ্গে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقْنُتُ فِي صَلاَةِ الصُّبْحِ يَدْعُو عَلَى حَىٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ شَهْرًا ثُمَّ تَرَكَ .
বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে দোয়া কুনূত পড়তেন। এতে তিনি আরবের কতক গোত্রকে এক মাস ধরে অভিসম্পাত করেছিলেন, অতঃপর তা ত্যাগ করেন।
[১২৪৩] বুখারী ৭৯৮, ১০০১-২, ৩১৭০, ৪০৮৮, ৪০৯০-৯২, ৪০৯৪-৯৬, ৬৩৯৪; মুসলিম ৬৭১-৪, নাসায়ী ১০৭০-৭১, ১০৭৭, ১০৭৯; আবূ দাঊদ ১৪৪৪-৪৫, আহমাদ ১২২৯৪, ১২৪৩৮, ১২৭০৭, ১৩৫৩৯; দারিমী ১৫৯৬, ১৫৯৯; ইবনু মাজাহ ১১৮৩-৮৪। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৬১।