সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১২৩. অধ্যায়ঃ
বিত্র সালাত তিন, পাঁচ, সাত বা নয় রাকআত।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِخَمْسٍ وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِثَلاَثٍ وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ " .
বর্ণনাকারী আবূ আয়্যূব আল-আনসারী (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেন, বিতর সালাত সত্য। অতএব কেউ চাইলে তা পাঁচ রাকাতও পড়তে পারে, তিন রাকাতও পড়তে পারে এবং এক রাকাতও পড়তে পারে।
[১১৯০] নাসায়ী ১৭১০, ১৭১১-১৭১৩; আহমাদ ১৪২২,২৩০৩৩; দারিমী ১৫৮২। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ১২৬৫, সহীহ আবী দাউদ ১২৭৮।