সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/১১৯. অধ্যায়ঃ

যে ব্যক্তি দুআয় নিজের হাত উঠায় এবং তার মুখমন্ডলে মাসহ করে।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا عَائِذُ بْنُ حَبِيبٍ، عَنْ صَالِحِ بْنِ حَسَّانَ الأَنْصَارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا دَعَوْتَ اللَّهَ فَادْعُ بِبَاطِنِ كَفَّيْكَ وَلاَ تَدْعُ بِظُهُورِهِمَا فَإِذَا فَرَغْتَ فَامْسَحْ بِهِمَا وَجْهَكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু আব্বাস (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি আল্লাহর নিকট দোয়া করলে তোমার দুই হাতের তালু উপরে তুলে দোয়া করবে, তার পিঠ তুলে দোয়া করবে না এবং দোয়া শেষে উভয় হাত তোমার মুখমণ্ডলে মাসাহ করবে।

[১১৮১] আহমাদ ১৪৮৫, ইবনু মাজাহ ৩৮৬৬। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৪৩৪, সহীহাহ ৫৯৫। উক্ত হাদিসের রাবী আয়িব বিন হাবিব সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় সত্যবাদী। দারাকুতনী বলেন, তিনি হাদিস বর্ণনায় বাড়াবাড়ি করেছেন। সালিহ বিন হাসসান আল আনসারী সম্পর্কে ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার ও দুর্বল। ইমাম নাসাঈ বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18