সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১১৫. অধ্যায়ঃ
বিত্র সলাতের কিরাআত।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو حَفْصٍ الأَبَّارُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ طَلْحَةَ، وَزُبَيْدٍ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُوتِرُ بِـ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} وَ {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} وَ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} .
বর্ণনাকারী উবাই বিন কা’ব (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিতরের সালাতে সূরা আলা, সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তেন।
[১১৭১] নাসায়ী ১৭২৯-৩০, আবূ দাঊদ ১৪২৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ১২৭৯।