সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/১১১. অধ্যায়ঃ
মাগরিবের ফরয সলাতের পরে দু’ রাকআত সালাত।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي الْمَغْرِبَ ثُمَّ يَرْجِعُ إِلَى بَيْتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ .
বর্ণনাকারী আয়িশা (রাঃ)
তিনি বলেন, নবী (ﷺ) মাগরিবের ফরজ সালাত পড়ার পর আমার ঘরে ফিরে এসে দুই রাকাত সুন্নত সালাত আদায় করতেন।
[১১৬৪] তিরমিযী ৪৩৬ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ১১৩৭।