সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/৯৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি বিনা ওজরে জুমুআর সালাত ত্যাগ করলো।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، عَنْ أَخِيهِ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ تَرَكَ الْجُمُعَةَ مُتَعَمِّدًا فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ فَإِنْ لَمْ يَجِدْ فَبِنِصْفِ دِينَارٍ " .
বর্ণনাকারী সামুরাহ বিন জুনদুব (রাঃ)
নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় জুমুআর সালাত ত্যাগ করলো, সে যেন এক দিনার দান-খয়রাত করে। যদি সে তা না পায়, তাহলে যেন অর্ধ দিনার দান-খয়রাত করে।
[১১২৮] নাসায়ী ১৩৭২, আবূ দাঊদ ১০৫৬, আহমাদ ১৯৫৮৩, ১৯৬৪৬। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: মিশকাত ১৩৭৪, যঈফ আবী দাউদ ১৯৫-১৯৮। উক্ত হাদিসের রাবী নুহ বিন কায়স সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ তবে শীয়া মতাবলম্বী। ইমাম নাসাঈ বলেন, তার হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই।