ভূমিকা

০/১৩. অধ্যায়ঃ

উসমান (রাঃ)-এর সম্মান

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْفَرَجُ بْنُ فَضَالَةَ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ الدِّمَشْقِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَا عُثْمَانُ إِنْ وَلاَّكَ اللَّهُ هَذَا الأَمْرَ يَوْمًا فَأَرَادَكَ الْمُنَافِقُونَ أَنْ تَخْلَعَ قَمِيصَكَ الَّذِي قَمَّصَكَ اللَّهُ فَلاَ تَخْلَعْهُ ‏"‏ ‏.‏ يَقُولُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ ‏.‏ قَالَ النُّعْمَانُ فَقُلْتُ لِعَائِشَةَ مَا مَنَعَكِ أَنْ تُعْلِمِي النَّاسَ بِهَذَا قَالَتْ أُنْسِيتُهُ وَاللَّهِ ‏.‏

বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “হে উসমান! তোমাকে আল্লাহ তা’আলা একদিন এক কাজের (খিলাফতের) দায়িত্বশীল করবেন। মুনাফিকরা ষড়যন্ত্র করে আল্লাহ প্রদত্ত তোমার এই জামা (খিলাফতের দায়িত্ব) তোমার থেকে খুলে ফেলতে চাইবে। তুমি কখনও তা খুলবে না।” তিনি এ কথা তিনবার বলেন।নুমান (রহঃ) বলেন, আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, “(বিদ্রোহ চলাকালে) জনসম্মুখে এ হাদীস বর্ণনা করতে আপনাকে কিসে বিরত রেখেছে?” তিনি বলেন, “আমি ভুলে গিয়েছিলাম, আল্লাহর কসম।”

[১১০] তিরমিযী ৩৭০৫ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৬০৬৮। উক্ত হাদিসের রাবী ফারাজ বিন ফাদালাহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, হাদিস বর্ণনায় তিনি দুর্বল। আলী ইবনুল মাদিনী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইমাম বুখারী ও ইমাম মুসলিম বলেন, মুনকারুল হাদীস। আবু হাতীম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18