সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/৮৭. অধ্যায়ঃ
ইমামের খুতবাহ দানকালে কোন ব্যক্তি মাসজিদে প্রবেশ করলে।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ فَقَالَ " أَصَلَّيْتَ " . قَالَ لاَ . قَالَ " فَصَلِّ رَكْعَتَيْنِ " .
বর্ণনাকারী আবূ সাঈদ (রাঃ)
তিনি বলেন, নবী (ﷺ)-এর খুতবা দানকালে এক ব্যক্তি এসে উপস্থিত হলো। তিনি বলেন, “তুমি কি সালাত পড়েছ?” সে বললো, “না।” তিনি বলেন, “তুমি দুই রাকাত পড়ে নাও।”
[১১১৩] তিরমিযী ৫১১, নাসায়ী ১৪০৮, দারিমী ১৫৫২। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ।