সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/৮২. অধ্যায়ঃ
সকাল সকাল জুমাআহ্র সালাত আদায় করতে যাওয়ার ফাদীলাত।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سَعِيدِ بْنِ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ضَرَبَ مَثَلَ الْجُمُعَةِ ثُمَّ التَّبْكِيرِ كَنَاحِرِ الْبَدَنَةِ كَنَاحِرِ الْبَقَرَةِ كَنَاحِرِ الشَّاةِ حَتَّى ذَكَرَ الدَّجَاجَةَ .
বর্ণনাকারী সামুরাহ বিন জুনদুব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) জুমুয়ার সালাতে সকাল সকাল আগমনের একটি উদাহরণ দেন—যেমন উট কুরবানিকারী, গরু কুরবানিকারী, গরু কুরবানিকারী, এমনকি তিনি মুরগি পর্যন্ত উল্লেখ করেন।
হাসান সহীহ। উক্ত হাদিসের রাবী সাঈদ বিন বাশীর সম্পর্কে শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, তিনি হাদিস বর্ণনায় সত্যবাদী। ইবনু আদী বলেন, তিনি যা বর্ণনা করেছেন তার মাঝে কোন সমস্যা দেখি না তবে সম্ভবত তিনি হাদিস বর্ণনায় সন্দেহ করেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি দুর্বল।