সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
৫/৭৬. অধ্যায়ঃ
মুসাফির কোন জনপদে অবস্থান করলে কত দিন সালাত কসর করবে?
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، وَعَبْدُ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَصَلَّى رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا . قُلْتُ كَمْ أَقَامَ بِمَكَّةَ قَالَ عَشْرًا .
বর্ণনাকারী আনাস (রাঃ)
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মদীনা থেকে মক্কায় রওয়ানা হলাম। আমরা ফিরে না আসা পর্যন্ত দু’ রাকাত করে (ফরজ) সালাত আদায় করেছি। রাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম, তিনি কত দিন মক্কায় অবস্থান করেন? আনাস (রাঃ) বলেন, দশ দিন।
[১০৭৭] বুখারী ১০৮১, ৮২৯৭; মুসলিম ৬৯৩, তিরমিযী ৫৪৮, নাসায়ী ১৪৩৮, ১৪৫২; আবূ দাঊদ ১২৩৩। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৫, সহীহ আবী দাউদ ১১১৬।