ভূমিকা

০/১২. অধ্যায়ঃ

উমার (রাঃ)-এর সম্মান

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الطَّلْحِيُّ، أَنْبَأَنَا دَاوُدُ بْنُ عَطَاءٍ الْمَدِينِيُّ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَوَّلُ مَنْ يُصَافِحُهُ الْحَقُّ عُمَرُ وَأَوَّلُ مَنْ يُسَلِّمُ عَلَيْهِ وَأَوَّلُ مَنْ يَأْخُذُ بِيَدِهِ فَيُدْخِلُهُ الْجَنَّةَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী উবাই বিন কা’ব (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহাসত্যবাদী সত্তা (আল্লাহ) সর্বপ্রথম উমর (রাঃ)-এর সাথে মুসাফাহা করবেন, তাঁকে সর্বপ্রথম সালাম করবেন এবং তাঁর হাত ধরে সর্বপ্রথম তাঁকে জান্নাতে প্রবেশ করাবেন।

[১০২] মুনকার। তাখরীজ আলবানী: যঈফাহ ২৪৮৫। উক্ত হাদিসের রাবী দাউদ বিন আতা আল-মাদীনী সম্পর্কে ইমাম বুখারী তাকে মুনকার বলেছেন। আবু হাতীম বলেন, তিনি নির্ভরযোগ্য নন। ইমাম নাসাঈ তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, মুনকারুল হাদিস।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18