সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/৬৪. অধ্যায়ঃ

ঠাণ্ডা বা গরমের কারণে কাপড়ের উপর সিজদা করা।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ غَالِبٍ الْقَطَّانِ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي شِدَّةِ الْحَرِّ فَإِذَا لَمْ يَقْدِرْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ جَبْهَتَهُ بَسَطَ ثَوْبَهُ فَسَجَدَ عَلَيْهِ ‏.

বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)

তিনি বলেন, আমরা প্রচণ্ড গরমের সময় নবী (ﷺ)-এর সাথে সালাত পড়তাম। আমাদের কেউ (মাটিতে) তাঁর কপাল রাখতে অসমর্থ হলে তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা করতো।

[১০৩৩] বুখারী ৩৮৫, ৫৪২, ১২০৮, মুসলিম ৬২০, তিরমিযী ৫৮৪, নাসায়ী ১১১৬, আবূ দাঊদ ৬৬০, আহমাদ ১১৫৫৯ দারিমী ১৩৩৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৩১১, সহীহ আবী দাউদ ৬৬৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18