সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

৫/৫৩. অধ্যায়ঃ

দু’ খুঁটি বা খামের মাঝখানের কাতারে সালাত পড়া।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ أَبُو طَالِبٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، وَأَبُو قُتَيْبَةَ قَالاَ حَدَّثَنَا هَارُونُ بْنُ مُسْلِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا نُنْهَى أَنْ نَصُفَّ، بَيْنَ السَّوَارِي عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَنُطْرَدُ عَنْهَا طَرْدًا ‏.‏

বর্ণনাকারী মুআবিয়াহ বিন কুররাহ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যমানায় আমাদেরকে দুই খুঁটির মাঝখানে কাতারবন্দী হতে নিষেধ করা হতো এবং আমাদেরকে কঠোরভাবে বিরত রাখা হতো।

[১০০২] হাসান সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ-৬৭৭, সহীহাহ ৩৩৫। উক্ত হাদিসের রাবী হারুন বিন মুসলিম সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18