ঈমান অধ্যায়

১/১২. অধ্যায়ঃ

মহানবী (সাঃ) আখেরী নবী

হাদিস সম্ভার

বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “আমার উদাহরণ ও আমার পূর্ববতী নবীগণের উদাহরণ এমন এক ব্যক্তির মতো, যে উত্তম ও সুন্দর রূপে একটি গৃহ নিৰ্মাণ করেছে। কিন্তু এক কোণে একটি ইট পরিমাণ জায়গা ছেড়ে রেখেছে। লোকেরা তা ঘুরে-ফিরে দেখতে লাগল ও অবাক হল এবং বলতে লাগল, ‘এই ইটটা স্থাপিত হয়নি কেন?’ (নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন,) সুতরাং আমিই হলাম সেই ইট। আমিই হলাম সর্বশেষ নবী।” (বুখারী ৩৫৩৫, মুসলিম ৬১০১নং)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18