ঈমান অধ্যায়
১/১০. অধ্যায়ঃ
নবী-প্ৰীতি ঈমানের অঙ্গ
হাদিস সম্ভার
বর্ণনাকারী আবূ সাঈদ (রাঃ)
একদা তিনি নিজের প্রয়োজনের ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট অভিযোগ করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “হে আবূ সাঈদ! ধৈর্য ধর। কারণ, আমাকে যে ভালোবাসে তার কাছে অভাব-অনটন ঐরূপ দ্রুত গতিতে আসবে, যেরূপ পানির স্রোত উঁচু উপত্যকা থেকে এবং পাহাড়ের উঁচু জায়গা থেকে নীচের দিকে দ্রুত গতিতে প্রবাহিত হয়।” (আহমদ ১১৩৭৯, সিঃ সহীহাহ ২৮২৮নং)