ঈমান অধ্যায়
১/৮. অধ্যায়ঃ
মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মানুষ ছিলেন
হাদিস সম্ভার
বর্ণনাকারী বর্ণনাকারী
বায়তুল্লাহর খাদেম ও চাবিরক্ষক উসমান বিন ত্বালহাকে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, “আমি তোমাকে আদেশ করতে ভুলে গিয়েছিলাম যে, (ইসমাঈলের বদলে যবেহকৃত দুম্বার) শিং দু’টিকে ঢেকে দিয়ো। যেহেতু ক’বাগৃহে এমন কোন জিনিস থাকা উচিত নয়, যাতে নামাযীকে অমনোযোগী করে তোলে।” (আবূ দাঊদ ২০৩২নং)