পবিত্রতা ও পরিচ্ছন্নতা অধ্যায়
৫/৬. অধ্যায়ঃ
প্ৰসাব-পায়খানার আদব সংক্রাত্ত
হাদিস সম্ভার
عَن زَيْدِ بْنِ أَرْقَمَ عَن رَسُولِ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْخَلاَءَ فَلْيَقُلْ أَعُوذُ بِاللهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
বর্ণনাকারী যায়দ বিন আরকাম
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “এই প্ৰস্ৰাব-পায়খানার জায়গাসমূহে শয়তান জ্বিন উপস্থিত থাকে। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন সেখানে আসে, তখন সে যেন ‘আউযু বিল্লাহি মিনাল খবুষি অলখাবাইষ বলে।” (আবু দাঊদ ৬, ইবনে মাজাহ ২৯৬নং)