পবিত্রতা ও পরিচ্ছন্নতা অধ্যায়
৫/৬. অধ্যায়ঃ
প্ৰসাব-পায়খানার আদব সংক্রাত্ত
হাদিস সম্ভার
عَن أَبِى أَيُّوبَ أَنَّ النَّبِىَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلاَ تَسْتَدْبِرُوهَا بِبَوْلٍ وَلاَ غَائِطٍ وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا
বর্ণনাকারী আবূ আইয়ুব আনসার (রাঃ)
নবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “পায়খানা করার সময়ে তোমরা কিবলাকে সন্মুখ অথবা পশ্চাৎ করে বসো না। বরং পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ অথবা পিঠ করে বসে৷” (বুখারী ১৪৪, ৩৯৪, মুসলিম ৬৩২নং)
* এ নির্দেশ তাদের জন্য যাদের কিবলা উত্তর বা দক্ষিণ দিকে।