পবিত্রতা ও পরিচ্ছন্নতা অধ্যায়
৫/৩. অধ্যায়ঃ
পবিত্র থাকার নির্দেশ
হাদিস সম্ভার
عَن عَمَّارِ بْنِ يَاسِرٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ ثَلاَثَةٌ لاَ تَقْرَبُهُمُ الْمَلاَئِكَةُ جِيفَةُ الْكَافِرِ وَالْمُتَضَمِّخُ بِالْخَلُوقِ وَالْجُنُبُ إِلاَّ أَنْ يَتَوَضَّأَ
বর্ণনাকারী আম্মার বিন য়্যাসির (রাঃ)
রাসূল (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “(রহমতের) ফিরিশুাবর্গ তিন ব্যক্তির নিকটবর্তী হন না; কাফেরের দেহ, খালুক মাখা ব্যক্তি এবং নাপাক ব্যক্তি; যদি উযু না করে।” (আবু দাউদ ৪১৮২নং)