ফিতনা অধ্যায়
১৯/১. অধ্যায়ঃ
ফিতনা সম্পর্কিত হাদীসসমূহ
হাদিস সম্ভার
عَنِ ابنِ عُمَرَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم وَهُوَ مُسْتَقْبِلُ الْمَشْرِقِ يَقُولُ أَلاَ إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا أَلاَ إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ
বর্ণনাকারী ইবনে উমার (রাঃ)
ইবনে উমার (রাঃ) শুনেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) পূর্ব দিকে মুখ ক’রে বলেছেন, “সাবধান! ওখানে আছে ফিতনা, ওখানে আছে ফিতনা, যেখান হতে শয়তানের শিং উদয় হবে।” (বুখারী ৭০৯২, মুসলিম ৭৪৭৬ নং)