শাসন অধ্যায়

১৮/৯. অধ্যায়ঃ

ঘুষ দেওয়া-খাওয়া

মহান আল্লাহ বলেছেন,وَلاَ تَأْكُلُواْ أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُواْ بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُواْ فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَঅর্থাৎ, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের ধন অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন-সম্পদের কিয়দংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকগণকে ঘুষ দিয়ো না। (বাক্কারাহঃ ১৮৮)

হাদিস সম্ভার

عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ الْهَدِيَّةُ إِلَى الإِمَامِ غُلُولٌ

বর্ণনাকারী ইবনে আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু বলেন, “রাষ্ট্রনেতাকে দেওয়া হাদিয়া হল খেয়ানত (করা মাল)।” (ত্বাবারানী ১১৩২৪, সহীহুল জামে’ ৭০৫৪ নং)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18