হক ও অধিকার অধ্যায়
১৭/২. অধ্যায়ঃ
পিতা-মাতার সাথে সদ্ব্যবহার
হাদিস সম্ভার
وَعَن أَبي بَكرَةَ نُفَيعِ بنِ الحَارِثِ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم ألا أُنَبِّئُكُمْ بأَكْبَرِ الكَبَائِرِ؟ ثلاثاً قُلْنَا: بَلَى، يَا رَسُولَ اللهِ، قَالَ الإشْرَاكُ بالله وَعُقُوقُ الوَالِدَيْنِ وكان مُتَّكِئاً فَجَلَسَ فَقَالَ ألاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا: لَيْتَهُ سَكَتَ مُتَّفَقٌ عَلَيهِ
বর্ণনাকারী আবূ বাকরাহ নুফাই ইবনে হারেষ (রাঃ)
তিনি বলেন, (একদিন) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তিনবার বললেন, “আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কাবীরাহ গোনাহগুলো সম্পর্কে জ্ঞাত করবো না?” সবাই বললেন, ‘অবশ্যই হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, “(সেগুলো হচ্ছে) আল্লাহর সাথে শির্ক করা এবং পিতা-মাতার অবাধ্য হওয়া।” এতক্ষণ তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসে বললেন, “শুনে রাখ, আর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া।” এ কথাটি তিনি পুনঃ পুনঃ বলতে থাকলেন। এমনকি আমরা বলতে লাগলাম, ‘এবার যদি তিনি চুপ হতেন!’ (বুখারী ২৬৫৪, ৫৯৭৬, মুসলিম ২৬৯ নং)