হক ও অধিকার অধ্যায়
১৭/২. অধ্যায়ঃ
পিতা-মাতার সাথে সদ্ব্যবহার
হাদিস সম্ভার
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : كَانَتْ تَحْتِي امْرَأةٌ وَكُنْتُ أحِبُّهَا وَكَانَ عُمَرُ يَكْرَهُهَا فَقَالَ لي : طَلِّقْهَا فَأبَيْتُ فَأتَى عُمَرُ النَّبيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فَذَكَرَ ذلِكَ لَهُ فَقَالَ النَّبيّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم طَلِّقْهَارواه أَبُو داود والترمذي وَقالَحديث حَسَنٌ صَحِيْحٌ
বর্ণনাকারী ইবনে উমার (রাঃ)
‘আমার বিবাহ বন্ধনে এক স্ত্রী ছিল, যাকে আমি ভালবাসতাম। কিন্তু (আমার পিতা) উমার তাকে অপছন্দ করতেন। সুতরাং তিনি আমাকে বললেন, “তুমি ওকে ত্বালাক দাও।” কিন্তু আমি (তা) অস্বীকার করলাম। অতঃপর উমার (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট এলেন এবং এ কথা উল্লেখ করলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) (আমাকে) বললেন, “তুমি ওকে ত্বালাক দিয়ে দাও।” (সুতরাং আমি তাকে ত্বালাক দিয়ে দিলাম।) (আবূ দাঊদ ৫১৪০, তিরমিযী ১১৮৯, হাসান সহীহ সূত্রে)
* (পিতা উমার (রাঃ) ঐ মহিলার চরিত্রে এমন কিছু দেখেছিলেন, যার জন্য তাঁর কথা মেনে ত্বালাক দেওয়া জরুরী ছিল। অনুরূপ কারো পিতা দেখলে বা জানতে পারলে তাঁর কথা মেনে পুত্রের উচিত স্ত্রীকে ত্বালাক দেওয়া। নচেৎ পিতামাতার কথা শুনে ভালো স্ত্রীকে অকারণে ত্বালাক দেওয়া পিতৃমাতৃভক্তির পরিচয় নয়।)