দাওয়াত অধ্যায়
১৫/১. অধ্যায়ঃ
দাওয়াত
হাদিস সম্ভার
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا : أن رَسُولَ الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم رَأى خاتَماً مِنْ ذَهَبٍ في يَدِ رَجُلٍ فنَزَعَهُ فَطَرَحَهُ وَقالَ يَعْمدُ أحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا في يَدِهِ فَقِيلَ لِلرَّجُلِ بَعدَمَا ذَهَبَ رَسُولُ الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمخُذْ خَاتَمَكَ انْتَفِعْ بِهِ قَالَ: لاَ وَالله لاَ آخُذُهُ أبَداً وَقَدْ طَرَحَهُ رَسُولُ الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم رواه مسلم
বর্ণনাকারী ইবনে আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ একটি লোকের হাতে সোনার আংটি দেখতে পেলেন। অতঃপর তিনি তা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, “তোমাদের মধ্যে একজন স্বেচ্ছায় আগুনের টুকরা নিয়ে তা স্বহস্তে রাখতে চায়!” অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) চলে গেলে সেই লোকটিকে বলা হল, ‘তুমি তোমার আংটিটা তুলে নাও এবং (তা বিক্রি করে অথবা উপঢৌকন দিয়ে) তার দ্বারা উপকৃত হও।’ সে বলল, ‘না। আল্লাহর কসম! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) যা ফেলে দিয়েছেন, তা আমি কখনই তুলে নেব না।’ (মুসলিম ৫৫৯৩)