জানাযা অধ্যায়
১১/১৯. অধ্যায়ঃ
মৃতের গোসল ও কাফন
হাদিস সম্ভার
عَنْ جَابِرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَقُولُ إِذَا تُوُفِّىَ أَحَدُكُمْ فَوَجَدَ شَيْئًا فَلْيُكَفَّنْ فِى ثَوْبٍ حِبَرَةٍ
বর্ণনাকারী জাবের (রাঃ)
আমি শুনেছি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “কেউ মারা গেলে এবং তার পরিবারবর্গ কাফন দেওয়ার মত সামর্থ্য রাখলে তারা যেন চেক কাটা কাপড় দ্বারা তাকে কাফনায়।” (আবু দাঊদ ৩১৫২, বাইহাকী ৩/৪০৩, সহীহ আবু দাঊদ ২৭০২)