হজ্জ অধ্যায়
১০/১৬. অধ্যায়ঃ
বিশেষ বিশেষ মসজিদের মাহাত্ম্য
হাদিস সম্ভার
عَنْ أَبِى هُرَيْرَةَ عن النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلاَةٌ فِى مَسْجِدِى هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ
বর্ণনাকারী আবু হুরাইরা (রাঃ)
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “আমার এই মসজিদে (নববীতে) একটি নামায মসজিদুল হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামায অপেক্ষা উত্তম।” (বুখারী ১১৯০, মুসলিম ৩৪৪০)