সিয়াম অধ্যায়

৮/১৮. অধ্যায়ঃ

প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখা মুস্তাহাব

প্রতি মাসে শুক্ল পক্ষের ১৩, ১৪ ও ১৫ তারীখে সিয়াম পালন করা উত্তম। অন্য মতে ১২, ১৩, ও ১৪ তারীখে। প্রথমোক্ত মতটিই প্রসিদ্ধ ও বিশুদ্ধ।

হাদিস সম্ভার

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لاَ يُفْطِرُ أَيَّامَ البِيضِ فِي حَضَرٍ وَلاَ سَفَرٍ رواه النسائي بإسنادٍ حسن

বর্ণনাকারী ইবনে আব্বাস (রাঃ)

তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ঘরে ও সফরে কোথাও শুক্লপক্ষের (তিন) দিনের সিয়াম ছাড়তেন না।’ (নাসাঈ ২৩৪৫, হাসান সূত্রে)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18