সিয়াম অধ্যায়

৮/১৮. অধ্যায়ঃ

প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখা মুস্তাহাব

প্রতি মাসে শুক্ল পক্ষের ১৩, ১৪ ও ১৫ তারীখে সিয়াম পালন করা উত্তম। অন্য মতে ১২, ১৩, ও ১৪ তারীখে। প্রথমোক্ত মতটিই প্রসিদ্ধ ও বিশুদ্ধ।

হাদিস সম্ভার

وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ : أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم بِثَلاَثٍ : صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَي الضُّحَى وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أنَامَ متفقٌ عَلَيْهِ

বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)

তিনি বলেন, ‘আমার অন্তরঙ্গ বন্ধু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তিনটি কাজের অসিয়ত করেছেন; প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম পালন করা। চাশ্তের দু’রাকআত সালাত আদায় করা এবং নিদ্রা যাবার পূর্বে বিত্র সালাত আদায় করা।’ (বুখারী ১১৭৮, মুসলিম ১৭০৫)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18