ফাযায়িলে কালেমা
২/৯. অধ্যায়ঃ
শির্ক না করার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল
বর্ণনাকারী জাবির (রাঃ)
তিনি বলেন, একদা রাসূল (সাঃ) বললেন দুটি জিনিস ওয়াজিব হয়ে গেছে। এক ব্যক্তি এসে বললো, যে আল্লাহর রাসূল! কোন দুটি জিনিস ওয়াজিব হয়ে গেছে? তিনি (সাঃ) বললেন : যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছূতে শরীক না করে মারা গেছে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করে মারা গেছে সে জাহান্নামে প্রবেশ করবে। [১]
[১] হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/২৭৯