ক্ৰয়-বিক্রয়ের বিধান

৭/১৬. অধ্যায়ঃ

অনাবাদী জমির আবাদ - যে ব্যক্তি পরিত্যক্ত মালিকবিহীন জমি আবাদ করবে ঐ জমির হাক্কদার সেই ব্যক্তি হবে

বুলুগুল মারাম

وَعَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «مَنْ أَحْيَا أَرْضًا مَيْتَةً فَهِيَ لَهُ». رَوَاهُ الثَّلَاثَةُ, وَحَسَّنَهُ التِّرْمِذِيُّوَقَالَ: رُوِيَ مُرْسَلًا. وَهُوَ كَمَا قَالَ, وَاخْتُلِفَ فِي صَحَابِيِّهِ, فَقِيلَ: جَابِرٌ, وَقِيلَ: عَائِشَةُ, وَقِيلَ: عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو, وَالرَّاجِحُ الْأَوَّلُ

বর্ণনাকারী সা’ঈদ ইবনু যায়দ (রাঃ)

তিনি নবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন, তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে কোন ব্যক্তি অনাবাদী মৃত জমিকে আবাদ করবে ঐ জমি তারই হবে ।– তিরমিযী একে হাসান বলেছেন, আর তিনি বলেছেন, এটা মুরসালরূপে বর্ণিত হয়েছে ।বর্ণনাকারী ‘সাহাবী’ নির্নয়ের ব্যাপারে মতভেদ আছে- কেউ বলেছেন জাবির(রাঃ), কেউ বলেছেন ‘আয়িশা(রাঃ), কেউ বলেছেন ‘আব্দুল্লাহ বিন ‘উমার(রাঃ), তবে প্রথম মত জাবির(রাঃ) অধিক অগ্রগণ্য । [৯৮৪]

[৯৮৪] তিরমিযী ১৩৭৮,১৩৭৯, আবূ দাঊদ ৩০৭৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18