ক্ৰয়-বিক্রয়ের বিধান
৭/১৫. অধ্যায়ঃ
মাসাকাত বা বিনিময়ে তত্ত্বাবধান ও ইজারাহ বা ভাড়া বা ঠিকায় সম্পাদন - কর্মচারীর মজুরী না দেয়ার বিধান
বুলুগুল মারাম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «قَالَ اللَّهُ - عز وجل: ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ: رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ, وَرَجُلٌ بَاعَ حُرًّا, فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا, فَاسْتَوْفَى مِنْهُ, وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ». رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা'আলা ঘোষণা করেছেন যে, আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব । এক ব্যক্তি, যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল । আরেক ব্যক্তি, যে কোন আযাদ মানুষকে বিক্রি করে তাঁর মূল্য ভোগ করল । আর এক ব্যক্তি, যে কোন মজুর নিয়োগ করে পুরো কাজ আদায় করে আর তাঁর পারিশ্রমিক দেয় না । [৯৭৮]
[৯৭৮] বুখারী ২২২৭, ২২৭০, ইবনু মাজাহ ২৪৪২, আহমাদ ৮৪৭৭।