ক্ৰয়-বিক্রয়ের বিধান
৭/৯. অধ্যায়ঃ
যৌথ ব্যবসা ও উকিল নিযোগ করা - শরীকানা ব্যবসায় ইসলাম আসার পূর্বেও প্রচলিত ছিলো
বুলুগুল মারাম
وَعَنْ السَّائِبِ [بْنِ يَزِيدَ] الْمَخْزُومِيِّ - أَنَّهُ كَانَ شَرِيكَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَبْلَ الْبَعْثَةِ, فَجَاءَ يَوْمَ الْفَتْحِ, فَقَالَ: «مَرْحَبًا بِأَخِي وَشَرِيكِي». رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَةَ
বর্ণনাকারী সায়িব ইবনু ইয়াযীদ মাখযূমী (রাঃ)
তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে ব্যবসায়ে শরীক ছিলেন তার নবী হওয়ার পূর্বে । তারপর তিনি (মাখযুমী) মাক্কবিজয় দিবসে এলেন । নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) স্বাগত জানিয়ে বললেন, 'মারহাবা স্বাগতম-হে আমার ভাই! আমার শেয়ারদার ।” [৯৪৭]
[৯৪৭] আবু দাউদ ৪৮৩৬, ইবনু মাজাহ ২২৮৪