ক্ৰয়-বিক্রয়ের বিধান
৭/৬. অধ্যায়ঃ
দেউলিয়া ও সম্পত্তির কর্তৃত্ব বিলোপ - সামৰ্থবান ব্যক্তির ঋণখেলাপি হওয়া হারাম এবং তার বিরুদ্ধে যা করা বৈধ
বুলুগুল মারাম
وَعَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ, عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَيُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَعَلَّقَهُ الْبُخَارِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
বর্ণনাকারী আম্র ইবনু শারীদ (রাঃ)
তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সামর্থ্যবান ধনী ব্যক্তির ঋণ পরিশোধে টালবাহানা করার অপরাধ তার সম্মানহানি ও শাস্তিপ্রাপ্তিকে বৈধ করে দেয়। -বুখারী হাদীসটিকে মু‘আল্লাকরূপে বর্ণনা করেছেন; ইবনু হিব্বান একে সহীহ্ বলেছেন। [৯২৮]
[৯২৮] ইবনু মাজাহ ৩৬২৭, আবূ দাঊদ ৩৬২৮, নাসাঈ ৪৬৯০, ইবনু মাজাহ ২৪২৭, আহমাদ ১৮৯৬২।