ক্ৰয়-বিক্রয়ের বিধান
৭/৫. অধ্যায়ঃ
সালম (অগ্রিম) ক্রয় বিক্রয়, ঋণ ও বন্ধক - ঋণে লাভ বা উপস্বত্ত লাভের বিধান
বুলুগুল মারাম
وَآخَرُ مَوْقُوفٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ عِنْدَ الْبُخَارِيِّ
বর্ণনাকারী আবদুল্লাহ বিন সালাম (রাঃ)
বুখারীতে একটা মাওকূফ হাদীস রয়েছে। [৯২৩]
[৯২৩] বুখারী ৩৮১৪, ৭৩৪২। আবূ বুরদাহ (রহঃ) বলেন, আমি মদীনাহ্য় গেলাম; আবদুল্লাহ ইব্নু সালামের সাথে আমার দেখা হল। তিনি আমাকে বললেন, তুমি আমাদের এখানে আসবে না? তোমাকে আমি খেজুর ও ছাতু খেতে দেব এবং একটি ঘরে থাকতে দেব। অতঃপর তিনি বললেন, তুমি এমন স্থানে (ইরাকে) বসবাস কর, যেখানে সুদের কারবার খুব ব্যাপক। যখন কোন মানুষের নিকট তোমার কোন প্রাপ্য থাকে আর সেই মানুষটি যদি তোমাকে কিছু ঘাস, খড় অথবা খড়ের ন্যায় সামান্য কিছুও হাদীয়া পেশ করে তার কাছ থেকে তা গ্রহণ করো না, যেহেতু তা সুদের অন্তর্ভুক্ত।