ক্ৰয়-বিক্রয়ের বিধান
৭/১. অধ্যায়ঃ
ক্রয় বিক্রয়ের শর্তাবলী ও তার নিষিদ্ধ বিষয় - মদ তৈরীকারকদের নিকট আঙ্গুর বিক্রি করার ব্যাপারে নিষেধাজ্ঞা
বুলুগুল মারাম
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ, عَنْ أَبِيهِ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «مَنْ حَبَسَ الْعِنَبَ أَيَّامَ الْقِطَافِ, حَتَّى يَبِيعَهُ مِمَّنْ يَتَّخِذُهُ خَمْرًا, فَقَدَ تَقَحَّمَ النَّارَ عَلَى بَصِيرَةٍ». رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي «الْأَوْسَطِ» بِإِسْنَادٍ حَسَنٍ
বর্ণনাকারী বুরাইদাহ (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- আঙ্গুর পাড়বার মৌসুমে বিক্রয় না করে যে ব্যক্তি মদ তৈরিকারকদের নিকটে বিক্রয় করার জন্য আঙ্গুরকে গোলাজাত করে রাখে তাহলে সে জেনে-বুঝেই বলপূর্বক জাহান্নামে প্রবেশ করে। তাবরানীর আল-আওসাত নামক কিতাবে উত্তম সানাদে বর্ণনা করেছেন। [৮৭০]
[৮৭০] ইমাম নববী আল মাজমু ৯/২৬২ গ্রন্থে একে দুর্বল বলেছেন। ইবনু হযম আল মাহাল্লা ৮/৪৩৬ গ্রন্থে বলেন,: এর সনদে এক ব্যক্তি রয়েছে যার নাম জানা যায়নি যে তিনি কে? শাইখ আলবানী তাখরীজ মিশকাত ২৮৬৭ গ্রন্থে বলেন, এর সনদে হাবীব বিন সাবিত রয়েছে যে হাকিম বিন হিযাম থেকে এ হাদীসটি শুনেইনি। সে মুদাল্লিস, আন আন করে বর্ণনা করেছে।