যাকাত

৪/০. অধ্যায়ঃ

যে পরিমাণ শস্য ও ফলে যাকাত ওয়াজিব

বুলুগুল মারাম

وَلِلدَّارَقُطْنِيِّ, عَنْ مُعَاذٍ: فَأَمَّا الْقِثَّاءُ, وَالْبِطِّيخُ, وَالرُّمَّانُ, وَالْقَصَبُ, فَقَدْ عَفَا عَنْهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم. وَإِسْنَادُهُ ضَعِيفٌ

বর্ণনাকারী দারাকুৎসীতে মুআয

শশা-খিরা, তরমুজ, আনার ও আখ জাতীয় জিনিসের যাকাত (উশর) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাফ করে দিয়েছেন। এর সানাদটি দুর্বল। [৬৬২]

[৬৬২] মুহাম্মাদ বিন আবদুল হাদী আল মুহাররার (২১৫) গ্রন্থে বলেন, এর সানাদে ইসহাক বিন ইয়াহইয়া আছে তাকে আহমাদ নাসায়ী ও অন্যরা পরিত্যাগ করেছেন। আর সে হচ্ছে মুরসাল। যাহাবী তানকীহিত তাহকীক (১/৩৩৭) গ্রন্থে একে দুর্বল বলেছেন। যাহাবী মুহাযযাব ৩/১৪৮৫) গ্রন্থে বলেন তাতে সমালোচনা রয়েছে। শওকানী আল ফাতহুর রব্বানী (৭/৩২৯৫) গ্রন্থে হাদীসটিকে মুরসাল হিসেবে আখ্যায়িত করেছেন। ইবনুল কাইয়িম আল মানারুল মুনীফ (৯৯) গ্রন্থে হাদীসটি বাতিল বলে উল্লেখ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18