দাস-দাসী মুক্ত করা
১৫/০. অধ্যায়ঃ
ওয়ালা (দাসত্ব মুক্তি সূত্রে উত্তরাধিকার) ঐ ব্যক্তির সাব্যস্ত হবে যে দাসকে আযাদ করে দেয়
বুলুগুল মারাম
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا; أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «إِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ». مُتَّفَقٌ عَلَيْهِ فِي حَدِيثٍ
বর্ণনাকারী আয়িশা (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, (ওয়ালা দাসত্ব মুক্তিসুত্রে উত্তরাধিকার) ঐ ব্যক্তির জন্য সাব্যস্ত হবে যে দাসকে আযাদ করে দেয়। [১৫৩৭]
[১৫৩৭] বুখারী ৪৫৫, ২১৫৫, ২১৬৮ , মুসলিম ১৫০৪, তিরমিযী ১২৫৬, আবু দাউদ ৩৯২৯, ইবনু মাজাহ ৩৮৩৪, মালেক ১৫১৯।