বিবাহ

৮/১৩. অধ্যায়ঃ

ভরণপোষণের বিধান - গৰ্ভবতী বিধবার ব্যয়ভার প্রসঙ্গ

বুলুগুল মারাম

وَعَنْ جَابِرٍ - يَرْفَعُهُ, فِي الْحَامِلِ الْمُتَوَفَّى عَنْهَا - قَالَ: «لَا نَفَقَةَ لَهَا». أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ, وَرِجَالُهُ ثِقَاتٌ, لَكِنْ قَالَ: الْمَحْفُوظُ وَقْفُهُ

বর্ণনাকারী জাবির (রাঃ)

(মারফু সূত্রে) গর্ভবতী বিধবা মেয়েদের প্রসঙ্গে বলেনঃ তাদের জন্য কোন খোর-পোষ হবে না। (কেননা এরূপ ক্ষেত্রে স্বামীর মালের ওয়ারিস হওয়ার সুযোগ বিধবা মেয়েদের জন্য রয়েছে)। [১২৪৭]

[১২৪৭] ইমাম যাহাবী তাঁর আল মুহাযযিব ৬/৩০৩১ গ্রন্থে একে মারফু ও এর বর্ণনারকারীগণকে বিশ্বস্ত বলেছেন। ইবনু উসাইমীন তাঁর বুলুগুল মারামের শরাহ ৫/১৮৮ গ্রন্থে বলেন, হাদীসটি মারফু হিসেবে বিশুদ্ধ নয়, তবে মাওকুফ হিসেবে নিরাপদ আর মারফু হিসেবে শায।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18