বিবাহ

৮/১২. অধ্যায়ঃ

সন্তানকে দুধ খাওয়ান প্রসঙ্গ - স্তন্যদানকারীনীর সাক্ষ্যদানের বিধান

বুলুগুল মারাম

وَعَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ; - أَنَّهُ تَزَوَّجَ أُمَّ يَحْيَى بِنْتَ أَبِي إِهَابٍ, فَجَاءَتِ امْرَأَةٌ. فَقَالَتْ: قَدْ أَرْضَعْتُكُمَا, فَسَأَلَ النَّبِيَّ - صلى الله عليه وسلم - فَقَالَ: «كَيْفَ وَقَدْ قِيلَ?» فَفَارَقَهَا عُقْبَةُ. وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ

বর্ণনাকারী উক্ববাহ ইবনুল হারিস (রাঃ)

তিনি আবূ ইহাবের কন্যা উম্মু ইয়াহিয়াকে বিয়ে করেছিলেন । তারপর কোন এক রমণী এসে বললোঃ আমি তোমাদের (স্বামী-স্ত্রী) দুজনকে দুধ পান করিয়েছি। অতঃপর তিনি নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-কে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, তিনি বললেনঃ এ কথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে? অতঃপর উকবাহ তাঁর স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সে মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। [১২৩৯]

[১২৩৯] বুখারী ২০৫২, ২৬৪০, ২৬৫৯, ২৬৬০, ৫১০৫, তিরমিয়ী ১১৫১, নাসায়ী ৩৬০৩, আর দাউদ ৩৬০৩, আহমাদ ১৫৭১৫, ১৮৯৩০, দারেমী ২২৫৫ ৷

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18