বিবাহ

৮/১১. অধ্যায়ঃ

ইদ্দত পালন, শোক প্রকাশ, জরায়ু শুদ্ধিকরণ ইত্যাদির বর্ণনা - তিন তালাকপ্ৰাপ্ত নারী ইদ্দাত পালনের সময় নিজ প্রয়োজনে বাহির হওয়া জায়েয

বুলুগুল মারাম

وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: طُلِّقَتْ خَالَتِي, فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ, فَأَتَتْ النَّبِيَّ - صلى الله عليه وسلم - فَقَالَ: «بَلْ جُدِّي نَخْلَكِ, فَإِنَّكَ عَسَى أَنْ تَصَدَّقِي, أَوْ تَفْعَلِي مَعْرُوفًا». رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী জাবির (রাঃ)

আমার খালাকে তালাক্ব দেয়া হলে তিনি তাঁর খেজুর গাছের ফল নামাবেন বলে ইচ্ছা করেন। কোন লোক তাঁকে বের হবার জন্য ধমকালেন। ফলে তিনি নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর সমীপে আসলেন। নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেন –হাঁ, তুমি তোমার খেজুর ফল নামাবে। কেননা, তুমি এতে থেকে অচিরেই সাদাকাহ করবে অথবা সৎ কাজও করবে। [১২১৩]

[১২১৩] মুসলিম ১৪৮৩, নাসায়ী ৩৫৫০, আবূ দাঊদ ২২৯৭, ইবনু মাজাহ ২০৩৪, আহমাদ ১৪০৩৫, দারেমী ২২৮৮।

হাদিস নং
১১০৯
অধ্যায়
বিবাহ
অধ্যায়
ইদ্দত পালন, শোক প্রকাশ, জরায়ু শুদ্ধিকরণ ইত্যাদির বর্ণনা - তিন তালাকপ্ৰাপ্ত নারী ইদ্দাত পালনের সময় নিজ প্রয়োজনে বাহির হওয়া জায়েয
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18