বিবাহ
৮/১. অধ্যায়ঃ
বিবাহের ব্যাপারে সমতা ও বিচ্ছেদের স্বাধীনতা - স্বামী-স্ত্রীর কোন একজন অপরজনের পূর্বে ইসলাম গ্রহণকরার বিধান
বুলুগুল মারাম
وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: رَدَّ النَّبِيُّ - صلى الله عليه وسلم - ابْنَتَهُ زَيْنَبَ عَلَى أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ, بَعْدَ سِتِّ سِنِينَ بِالنِّكَاحِ الْأَوَّلِ, وَلَمْ يُحْدِثْ نِكَاحًا. رَوَاهُ أَحْمَدُ, وَالْأَرْبَعَةُ (1) إِلَّا النَّسَائِيَّ, وَصَحَّحَهُ أَحْمَدُ, وَالْحَاكِمُ
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার কন্যা ‘যায়নাব’ (রাঃ) কে প্রথম বিবাহের সুবাদে ছয় বছর পর আবূল আস ইবনুর রবী (রাঃ) এর নিকট ফেরত পাঠান। নতুনভাবে তার বিবাহ পড়াননি। -আর আহমাদ ও হাকিম একে সহীহ্ বলেছেন। [১১০৩]
[১১০৩] আবূ দাউদ ২২০৪, তিরমিযী ১১৪৩, ইবনু মাজাহ ২০০৯।