জুমা

১১/১২. অধ্যায়ঃ

মহিলা, বালক-বালিকা এবং অন্য যারা জুমু'আয় উপস্থিত হয় না, তাদের কি গোসল করা জরুরি?

وَقَالَ ابْنُ عُمَرَ إِنَّمَا الْغُسْلُ عَلَى مَنْ تَجِبُ عَلَيْهِ الْجُمُعَةُ.ইবন ‘উমার (রা.) বলেছেন, যাদের উপর জুমু‘আর সালাত ওয়াজিব, শুধু তাদের গোসল করা প্রয়োজন।"

সহিহ বুখারী

أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ جَاءَ مِنْكُمْ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ.

বর্ণনাকারী ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু উমর (রাঃ)

আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি, “যে ব্যক্তি জুমার সালাতে আসবে সে যেন গোসল করে।”

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18