আজান
১০/১৬২. অধ্যায়ঃ
রাতে ও অন্ধকারে মহিলাগণের মসজিদের দিকে বের হওয়া।
সহিহ বুখারী
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ بِاللَّيْلِ إِلَى الْمَسْجِدِ فَأْذَنُوا لَهُنَّ ". تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
বর্ণনাকারী ইব্নু ‘উমর (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যদি তোমাদের স্ত্রীরা রাতের বেলা মসজিদে আসতে চায় তাহলে তাদের অনুমতি দেবে। শু'বাহ (রহঃ) ..... ইবন উমর (রাঃ) নবী (ﷺ) হতে হাদীস বর্ণনায় উবাইদুল্লাহ ইবন মূসা (রহঃ)-এর অনুসরণ করেছেন।