আজান
১০/১৬০. অধ্যায়ঃ
কাঁচা রসুন, পেঁয়াজ ও দুর্গন্ধযুক্ত মসলা বা তরকারি।
وَقَوْلِ النَّبِيِّ ﷺ مَنْ أَكَلَ الثُّومَ أَوِ الْبَصَلَ مِنَ الْجُوعِ أَوْ غَيْرِهِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا.নবী (ﷺ) বলেছেন: ক্ষুধা বা কোনো কারণে অবশ্যই কেউ যেন রসুন বা পেঁয়াজ খেয়ে আমাদের মসজিদের নিকটে না আসে।"
সহিহ বুখারী
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ ـ يَعْنِي الثُّومَ ـ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا ".
বর্ণনাকারী ইব্নু ‘উমর (রাঃ)
নবী (ﷺ) খায়বারের যুদ্ধের সময় বলেন, যে ব্যক্তি এই জাতীয় বৃক্ষ হতে অর্থাৎ কাঁচা রসুন খায় সে যেন অবশ্যই আমাদের মসজিদে না আসে।